ঝাল ও ক্রিস্পি
ঝাল ক্রিস্পি ফ্রাইড চিকেন
ভিনেগারে মেরিনেট করা চিকেন, বাইরে মচমচে ভেতরে নরম। দহন চিলি সসে ডুবিয়ে খান।
৪০ মিনিট
৪ জন
মাঝারি
উপকরণ
- চিকেন ড্রামস্টিক বা উইংস: ৫০০ গ্রাম
- দহন হোয়াইট ভিনেগার: ২ টেবিল চামচ
- লবণ: ১ চা চামচ
- গোলমরিচ গুঁড়া: ১ চা চামচ
- রসুন বাটা: ১ চা চামচ
- ময়দা: ১ কাপ
- কর্নফ্লাওয়ার: ২ টেবিল চামচ
- ডিম: ১টি
- ভাজার জন্য তেল
- পরিবেশনে দহন চিলি সস্
তৈরির ধাপ
- চিকেনে লবণ, গোলমরিচ, রসুন বাটা ও ভিনেগার মেখে কমপক্ষে ৩০ মিনিট ঢেকে রাখুন।
- একটি পাত্রে ময়দা ও কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন, আরেক বাটিতে ডিম ফেটান।
- চিকেন প্রথমে ডিমে ডুবিয়ে তারপর ময়দার মিশ্রণে ভালো করে মাখিয়ে নিন।
- মাঝারি আঁচের গরম তেলে ১০–১২ মিনিট সোনালি রং হওয়া পর্যন্ত ভাজুন।
- টিস্যুতে তেল ঝরিয়ে গরম গরম দহন চিলি সসের সাথে পরিবেশন করুন।
টিপস: তেল বেশি গরম হলে বাইরে পুড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে, তাই আঁচ মাঝারি রাখুন।
এই রেসিপির জন্য: দহন চিলি সস্
সরাসরি আমাদের শপ থেকে অর্ডার করুন


