ব্যবহারের শর্তাবলী (Terms & Conditions)

১. সাধারণ নিয়ম

দাহন ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের সকল নিয়ম ও শর্ত মেনে নিচ্ছেন। পণ্যের মূল্য এবং অফার সংক্রান্ত যেকোনো তথ্য পূর্ব ঘোষণা ছাড়াই বাজার পরিস্থিতি বিবেচনায় পরিবর্তনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

২. অর্ডার ও ডেলিভারি

ওয়েবসাইট বা WhatsApp-এ সফলভাবে অর্ডার সম্পন্ন করার পর আমাদের প্রতিনিধি গ্রাহকের নম্বরে নিশ্চিতকরণের জন্য কল করতে পারেন। সাধারণত ঢাকা সিটির ভেতর ২৪-৪৮ ঘণ্টার মধ্যে এবং ঢাকার বাইরে ২-৩ কর্মদিবসে ডেলিভারি সম্পন্ন হয়।

৩. মূল্য পরিশোধ

ক্যাশ অন ডেলিভারি অর্ডারে পণ্য হাতে পেয়ে ডেলিভারি পার্সনের কাছে পণ্যের মূল্য ও ডেলিভারি চার্জ (যদি প্রযোজ্য হয়) পরিশোধ করতে হবে।