আচারের সাথে
ভুনা খিচুড়ি ও আমের আচার
বৃষ্টির দিনের চিরচেনা জুটি: গরম ভুনা খিচুড়ি আর আমের আচার।
৪৫ মিনিট
৪ জন
মাঝারি
উপকরণ
- পোলাওয়ের চাল: ১ কাপ
- মুগ ডাল: ১ কাপ
- পেঁয়াজ কুচি: ১টি
- আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ
- হলুদ, মরিচ গুঁড়া, লবণ
- ঘি: ২ টেবিল চামচ
- গরম পানি: ৬ কাপ
- দহন আমের আচার: পরিবেশনে
তৈরির ধাপ
- ডাল হালকা ভেজে নিন, সুগন্ধ বের হলে তুলে চালের সাথে ধুয়ে নিন।
- পাত্রে ঘি গরম করে পেঁয়াজ ও আদা-রসুন বাটা কষান, মসলা দিন।
- চাল-ডাল দিয়ে কিছুক্ষণ নেড়ে গরম পানি ও লবণ দিন।
- ঢেকে মৃদু আঁচে ২৫–৩০ মিনিট রান্না করুন।
- গরম খিচুড়ির সাথে আমের আচার পরিবেশন করুন।
টিপস: গরম পানি দিলে খিচুড়ি ঝরঝরে ও দ্রুত সেদ্ধ হয়।
এই রেসিপির জন্য: দহন আমের আচার
সরাসরি আমাদের শপ থেকে অর্ডার করুন


